বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে ১১৫পরিবারকে সংযোগ ফাউন্ডেশনের “রমজান ফুড প্যাকেজ” উপহার

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারিতে “মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে, পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ” উপহার দেয়া হয়েছে। সোমবার (২রা মার্চ) সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে ১১৫ দরিদ্র ও অসহায় সুবিধাভোগী পরিবারের মাঝে “সংযোগ ফাউন্ডেশনের রমজান ফুড প্যাকেজ” উপহার দেয়া হয়েছে। আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে, সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। প্রতিটি ফুড প্যাকেজে ছিল- (ছোলা বুট ১কেজি, সয়াবিন তেল- ৫০০ গ্রাম, মসুর ডাল- ৫০০গ্রাম, খেজুর ৫০০গ্রাম এবং চিনি ৫০০গ্রাম)
এ সময় উপস্থিত ছিলেন– স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত, রুনা বেগম। এছাড়াও দায়িত্ব পালন করেন খোরশেদ আলম, সিফাত ইসলাম, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, তারিফ মিয়া ও মোসলেমা খাতুন উপস্থিত ছিলেন। সুবিধাভোগী সদস্যরা সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে ও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ