সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ” তদন্তে দুদক

Reporter Name

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “একটি সেতুর নির্মাণ কাজের অনিয়মের অভিযোগে” তদন্ত পরিচালনা করেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮শে জানুয়ারি) জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল, উপজেলার পাত্রখাতা এলাকায় “তিস্তা নালার (খালের) ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন ও নথিপত্র যাচাই করেন। দুদক সূত্রে জানাযায়, সেতুটি নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ বেশকিছু অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠেন। প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে দুদকের কর্মকর্তাদের সাথে সওজের একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন। তারা এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী জুলফিকার আলি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মান্নানের উপস্থিতিতে, সেতুর বিভিন্ন অংশ পরিমাপ করেন। বিশেষ করে সেতুর ‘ব্লক অ্যাপ্রোচ রোড’ এবং ‘হেরিং বন্ডে’ ব্যবহৃত ইটের মানও যাচাই করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম বলেন, ব্রিজের ব্লক ও অ্যাপ্রোচ রোডে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্ন মানের। সংগৃহীত নমুনা গুলো ল্যাবে টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব রিপোর্ট এবং নিরপেক্ষ প্রকৌশলীর পর্যবেক্ষণের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদনে কোন অসংগতি বা আর্থিক অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ