বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হয়েছে। 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

চিলমারীতে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হয়েছে।

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ৫২’র ভাষা শহীদের স্বরণে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রাত ১২.০১ মিনিটে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চিলমারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন, চিলমারী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব চিলমারী, চিলমারী সাংবাদিক ফোরাম, বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন, সামাজিক সংগঠন। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ৫২’র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। আরও উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়, উপজেলা ভেটেরিনারি সার্জন ড. শাহিন আলম, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক নুর আলম মুকুলসহ আর অনেকে উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে, আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ