সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দুই মাস ধরে অনলাইনে নামজারি (মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে, অনেক বিপদে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। বিশেষ করে বেশি অসুবিধায় পড়েছেন, চরের সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তার একাউন্ট না হওয়ার কারণে, সাধারণ মানুষেরা নামজারিতে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও মিস কেস, ভুল দাগ সংশোধন, ভুল খাজনার সংশোধনসহ “ভূমি কর্মকর্তার স্বাক্ষরকৃত” যাবতীয় কাজ বন্ধ রয়েছেন। ফলে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত কাজে ব্যাপক হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন চিলমারী অঞ্চলের সাধারণ মানুষেরা। খোঁজ নিয়ে জানাগেছে, জমি কেনা-বেচা বা জরুরি প্রয়োজনে, খতিয়ান হালনাগাদ করার জন্য নামজারির খুবই প্রয়োজন। কিন্তু প্রায় দুই মাস ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায়, অনেক ভোগান্তিতে পড়েছেন মানুষেরা। এদিকে বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ বাধ্যতামূলক করা হলেও অ্যাকাউন্ট বন্ধ থাকার অজুহাতে, সাধারণ মানুষ তাদের ভূমির কর পরিশোধ করতে পারছেন না। ফলে বকেয়া বাড়ছে এবং জমি সংক্রান্ত আইনি কাজের অনেক জটিলতা তৈরি হচ্ছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ গুলো দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরেও কোন সমাধান পাচ্ছেন না বলে জানাযায়। ভুক্তভোগী সোনা মিয়া বলেন, ডিজিটাল সেবার নামে চিলমারীর মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে সরকারি গুরুত্বপূর্ণ পোর্টালটি বন্ধ থাকায়, কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অফিসের দ্বারে দ্বারে ঘুরেও শুধু ‘সার্ভারের সমস্যা’ বা ‘অ্যাকাউন্ট বন্ধ’ এমন কথা শুনতে হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ