রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬শে নভেম্বর) সকাল ১১টার সময় প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাগরিকা কার্জ্জীর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডাঃ শাহীন আলমের সঞ্চালনায় “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, খেলাফত মজলিস বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা ইয়ার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম মিঠু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমবায় অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় এক মুরগী খামারি বুলবুলি বেগম বলেন, আমি প্রাণিসম্পদ অফিস থেকে ট্রেইনিং নেওয়ার পরে, মুরগির খামার করার জন্য আমার অনেক আগ্রহ বেড়ে যায়। তখন আমি ২শ মুরগী দিয়ে খামার শুরু করি, এখন আমার খামারে প্রায় ১হাজার মুরগী আছে। এবং ৫০টি মুরগী নিয়মিত ভাবে ডিম দিচ্ছে। এতে আমার সংসারে অনেক স্বচ্ছলতা ফিরে এসেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ