বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে, এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে “অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে, চিলমারী উপজেলার রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে উৎসবটি উদযাপন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ এর অংশ হিসেবে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা রিকতা আখতার বানু (লুৎফা)। উৎসবে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক বালক-বালিকা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে খেলা-ধুলা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে চিলমারী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত থেকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পড়া-শুনার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এভাবে বিনোদন দিলে তাদের মানসিক বিকাশ আরো উন্নত হবে বলে মনে করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ