রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চাঁপাইনবাবগঞ্জ সিটিজেএ নবনির্বাচিত সভাপতি রফিক সাধারণ সম্পাদক জুয়েল

Reporter Name

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে নিউজ ২৪ টেলিভিশনের রফিকুল আলম সভাপতি এবং যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি একেএস রোকন (৭১ টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (গ্লোবাল টেলিভিশন) অর্থ সম্পাদক জহুরুল ইসলাম (ডিবিসি টেলিভিশন) দপ্তর সম্পাদক আজিম উদ্দিন (বাংলা টেলিভিশন) এবং নির্বাহী সদস্য আব্দুল ওহাব (বৈশাখী টেলিভিশন) ও শাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন টেলিভিশন)।

এছাড়া সহ-সভাপতি পদে একাত্তর টিভির এ কে এস রোকন, অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটিজেএ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে গাজী টিভির আশরাফুল ইসলামকে ৩ ভোটে হারিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন আজিম উদ্দিন।

নির্বাহী সদস্য পদে বৈশাখী টিভির আব্দুল ওহাব বিজয় টিভির নাদিম হোসেন থেকে ৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। দৈনিক মানব জমিনের প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীকে ৩ ভোটের ব্যবধানে হারিয়ে বাংলাভিশনের প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এটিএন বাংলার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদ এবং মাছরাঙা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ। সংগঠনটির ২৩ সদস্য জেলা প্রেসক্লাব মিলনায়তনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ