মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার

Reporter Name

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। আজ বুধবার ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও RAB এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে টহলদল মালিকবিহীন ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়। আটককৃত অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন জিডি এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্ণিত অভিযানে RAB এর পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেঃ সাঈদ মাহমুদ সাদান (বিএন) এবং বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহীনুর রহমান।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ