রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একযোগে ভার্চুয়ালি ২০ জেলায় ফ্যামিলি কার্ড-২য় পর্যায়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১৬ মে ২০২৬ খ্রি.) চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একযোগে দেশের ২০ জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এই কার্যক্রমের আওতায় ২০টি ওয়ার্ডের মোট ১৪,৩৭০ জন ভাতাভোগীর মে ২০২৬ মাসের ভাতার অর্থ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আইবাস++ সিস্টেমের মাধ্যমে সফলভাবে প্রেরণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড মূলত সমাজের অস্বচ্ছল ও প্রকৃত অভাবগ্রস্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী খেটে খাওয়া মানুষের পরিবারকে সহায়তা করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এসব পরিবারের মা-বোনদের নামে কার্ড প্রদান করা হচ্ছে, যা পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, বকশীগঞ্জ সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বকশীগঞ্জ উপজেলা এর বগারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডভুক্ত সাতভিটা ও টালিয়াপাড়া গ্রামের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি (মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)। এ সময় বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. ই সুলতান মাহমুদ বাবু, এমপি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-২; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৩; জনাব শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫; জনাব নিলোফার চৌধুরী মনি, এমপি, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন; জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল হক, প্রশাসক, জেলা পরিষদ, জামালপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ