রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চন্দনাইশে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভা এলাকায় ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইমাম হোসেন(৫৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার চন্দনাইশ পৌরসভার মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটরস্ শোরুমের সামনে ফাঁকা জায়গায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার এলাকায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে
এসআই (নিঃ) মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ
চন্দনাইশ পৌরসভার মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটরস্ শোরুমের সামনে ফাঁকা জায়গায় উপস্থিত হয়ে একটি হানিফ স্টার প্রাইভেট লিমিটেড বাস তল্লাশি করার সময় বাসের যাত্রী ধৃত আসামী ইমাম হোসেন (৫৮) এর হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাকে আটক করেন।

আটক হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মরিচ্যা গুরা মিয়া গ্যারেজ এর পাশে এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইমাম হোসেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে থানা পুলিশ। বিশেষ অভিযানে বুধবার রাতে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। এরকম অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ