আরিফ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চট্টগ্রাম- ১৬ বাঁশখালী সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখলে কোন অভিযোগ পাওয়া যায়নি, প্রতিটি কেন্দ্রে শান্তি পূর্ণ ভোট গ্রহণ চলছে, ভোটার দের উপস্তিতি ছিল বেশ দেখার মতো।
নতুন ভোটের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ভোটারদের ভোট দেয়ার আগ্রহ অনেক বেশি প্রতিটি কেন্দ্রে।
সেনাবাহিনী বিজিবি পুলিশ যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভোটাররা যেন শান্তি পূর্ণ ভাবে ভোট দিতে পারে সেই দিকে লক্ষ রেখেছে । কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় যেকোনো সমস্যা মোকাবেলা করার জন্য সজাগ রয়েছে।