বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চট্টগ্রাম বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরিফ চৌধুরী,(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা। সোমবার, সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাড্ডি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।

জানা যায়, বাঁশখালী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন থানার চৌকস কর্মকর্তা এসআই আজিজুর রহমান। অভিযানের সময় এসআই আজিজুর রহমানের সাহসিকতা, দক্ষতা ও কৌশলী তৎপরতায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেনের পিতা আবুল হোসেন ও মাতা নুর নাহার ঠিকানা,পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি সি আর মামলায় আদালত ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন দেলোয়ার হোসেন। তবে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হকের কঠোর নির্দেশনা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলমান অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয়দের মতে, অপরাধ দমনে বাঁশখালী থানার ধারাবাহিক অভিযান ও সাহসী ভূমিকা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের প্রশংসা করেছেন অনেকে।

বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ