বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গোবিন্দগঞ্জে মৎস্য ব্যবসায়ীদের স্বপ্ন পূরণ, দৃষ্টিনন্দন শেড ঘরের উদ্বোধন

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজারে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির জন্য নির্মিত দৃষ্টিনন্দন মৎস্য শেড ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া নতুন পাঁচটি মৎস্য শেড ঘরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সুনামগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানী, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ক্ষুদ্র হকার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই মৎস্য শেড চালু হওয়ায় গোবিন্দগঞ্জ অঞ্চলের মৎস্য ব্যবসায়ীরা উপকৃত হবেন। শেডগুলো মাছ সংরক্ষণ, বিপণন ও ব্যবসা পরিচালনায় আধুনিক সুযোগ এনে দেবে। এতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মৎস্য খাত আরও সংগঠিত হবে।

সেড ঘর চালুর পর স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন— বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত। স্থানীয় পর্যায়ে এমন একটি স্থাপনা এলাকার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনের পর ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেড ঘরগুলো চালুকরণ ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ