বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গোপালগঞ্জ পৌরসভায় পানি সংকট, জনদুর্ভোগ চরমে

Reporter Name

মোঃ শিহাব উদ্দিন,(গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ পৌরসভায় কয়েকদিন ধরে সাপ্লাই পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খুব অল্প পরিমাণ পানি সরবরাহ হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে কল খুলে রাখলেও পর্যাপ্ত পানি মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। পানির জন্য হাহাকার চলছে, অথচ কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

ভুক্তভোগীরা জানান, মাস শেষে পৌরসভা ঠিকই বিল ধরিয়ে দেয় এবং সময়মতো বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের হুমকি দেয়া হয়, কিন্তু পানি সরবরাহে দায়িত্বশীলতা নেই বললেই চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার একটি পানি সরবরাহকারী মেশিন বিকল হয়ে পড়েছে, যার কারণে পানি উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এখনও তা মেরামতের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি।

শহরবাসীর দাবি—পানি সংকটের দ্রুত সমাধান করতে হবে, নইলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ