বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গোপালগঞ্জে ৯০ হাজার জাল টাকাসহ প্রতারক আটক

অনলাইন ডেক্স

গোপালগঞ্জের মুকসুদপুরে ৯০ হাজার জাল নোটসহ আব্দুর রহিম ফকির নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা সদরের পূবালী ব্যাংক থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম ফকির মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পূবালী ব্যাংক, মুকসুদপুর শাখায় ওই ব্যক্তি এক হাজার টাকার ৯০টি নোট একটি হিসাব নম্বরে জমা দিতে আসে।এ সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হলে তিনি ভালোভাবে দেখে ওই নোটগুলো জাল হিসাবে শনাক্ত করেন। বিষয়টি ক্যাশিয়ার ব্যাংক ব্যবস্থাপককে জানালে, ব্যাংক কর্তৃপক্ষ আব্দুর রহিমকে কৌশলে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মামলা রেকর্ডের পর আগামীকাল শুক্রবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ