বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গাজায় ইসরায়েলি হামলায় ৭২ ফিলিস্তিনি নিহত

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের অবিরাম হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ২০১ জন মারা গেছেন ক্ষুধা ও অপুষ্টিতে।

মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাদ তথ্যে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৭২ জনের মরদেহ এসেছে এবং আহত হয়েছেন ৩১৪ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা এখন ১ লাখ ৫২ হাজার ৩৫৯।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও চারজন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন, যার ফলে এ ধরনের মৃত্যুর মোট সংখ্যা ২০১ হয়েছে। এদের মধ্যে ৯৮ জনই শিশু। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এখনও বহু হতাহত ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। কিন্তু ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জরুরি পরিষেবা ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১ হাজার ৭৭২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এমন ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। ২৭ মে থেকে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ ধরনের ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনারা আবারও গাজায় হামলা শুরু করে। এই সময়ে তারা ৯ হাজার ৮২৪ জনকে হত্যা করেছে এবং ৪০ হাজার ৩১৮ জনকে আহত করেছে। এই হামলার মধ্য দিয়ে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।

এরই মধ্যে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গাজায় চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ