বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান

Reporter Name

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা নিয়ে জনগণের দ্বারে-দ্বারে ঘুরছেন কেন্দ্রীয় আইনজীবি ফোরামের সহ- যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোস্তফা সারোয়ার সোহান। তিনি গাইবান্ধা-৩ সংসদীয় আসন (পলাশবাড়ী- সাদুল্লাপুর) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, এ্যাড. মোস্তফা সারোয়ার সোহান।

এসময় তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাব্য পরিকল্পনা সমূহ তুলে ধরেন।

পরে পলাশবাড়ী পৌরশহরের চারমাথা মোড়সহ উপজেলা গেইট, ঘোড়াঘাট সড়ক ও গাইবান্ধা সড়কের বিভিন্ন দোকানপাট ও হোটেল-চায়ের দোকানে অবস্থানরত মানুষের হাতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার স্লোগান একটাই নির্বাচিত হলে আমি এলাকার চিত্র বদলে দেবো ইনশাল্লাহ’।

পাশাপাশি তিনি আগামির প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও দেশনেত্রী খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য সবার দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ