শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গণ অভ্যুগণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পত্নীতলায় বিএনপির বিজয় র‍্যালী

Reporter Name

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ):

৩৬ জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নওগাঁর পত্নীতলায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় জিয়া ভবন থেকে একটি বিজয় র‌্যালী বের হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক সিরি,সহ-সভাপতি আবু ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান।

এছাড়াও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ