বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্না ঘরের মাংস চুরির অভিযোগ খতিয়ে দেখার আহবান খুলনা নাগরিক সমাজের

Reporter Name

বিশেষ প্রতিনিধি 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য রান্না করা মাংস দীর্ঘদিন ধরে চুরি হওয়ার ব্যাপারে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটন এবং সত্যতার আলোকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহবান খুলনা নাগরিক সমাজ নেতৃবৃন্দের। সংগঠনটির পক্ষে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে বলেন, গণমাধ্যম একাধিকবার প্রচারিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্না ঘরের রান্না করা মাংস চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এটি অব্যাহত রয়েছে। সর্বশেষ একটি গণমাধ্যমের প্রতিবেদনের ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্ট প্রতীয়মান। নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন, প্রকাশিত এ চুরির বাইরেও আরো চুরির ঘটনা ঘটার বিষয়টি হয়তো জনসম্মুখে আসছে না। এব্যাপারে যথাযথ মনিটরিং, পর্বের এবং চলমান ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে রোগীদের জন্য বরাদ্ধকৃত খাবারের যথাযথ ব্যবহার তথা সরকারি সম্পদ পাচার – লুটপাট বন্ধে উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয় বিবৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ