বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

খুলনার ডুমরিয়ার কৈয়া বাজারে জামিয়া আরাবিয়া হেদায়তুন্নেছা মহিলা মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হলেন শেখ শাহীন

Reporter Name

 

বিশেষ প্রতিনিধি :

খুলনা জেলার ডুমরিয়া উপজেলার কৈয়া বাজারে অবস্থিত জামিয়া আরাবিয়া হেদায়তুন্নেছা মহিলা মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল S7-এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক শেখ শাহীন। সম্প্রতি অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা জানান, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনে শেখ শাহীনের দীর্ঘ অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার, পাঠদানের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সংযোজনের ক্ষেত্রে তাঁর কার্যকর পদক্ষেপ প্রত্যাশিত।
নবনির্বাচিত চেয়ারম্যান শেখ শাহীন দায়িত্ব গ্রহণের পর বলেন, মাদ্রাসাটিকে একটি আদর্শ ও যুগোপযোগী নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা এবং ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলাই হবে তাঁর অগ্রাধিকার। এ লক্ষ্যে তিনি গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, কৈয়া বাজার, ডুমরিয়া, খুলনায় অবস্থিত জামিয়া আরাবিয়া হেদায়তুন্নেছা মহিলা মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ে ছাত্রীদের পাঠদান করে আসছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ