রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শোক

Reporter Name

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে চীন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে শোক প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চিঠিতে ওয়াং ই বলেন, তার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং আপনার প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন।

প্রধানমন্ত্রী থাকাকালীন চীন ও বাংলাদেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থে সমন্বিত সহযোগিতা অংশীদারত্ব প্রতিষ্ঠা করে। চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে চীন।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং দুই দেশের প্রবীণ প্রজন্মের নেতাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা গভীর করা এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ