শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কেরানি হাটে মোটরসাইকেল ও বাসের অনিয়মের বিরুদ্ধে অভিযান

Reporter Name

সাতকানিয়া,উপজেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক (আরকান রোড) সংলগ্ন সাতকানিয়া কেরানি হাট বান্দরবান রাস্তার মাথায় আজ শনিবার (০৯ আগস্ট ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ও লাইসেন্সবিহীন চলাচল, বড় বাস ও পিকআপসহ ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন চালানো এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের অপরাধে সড়ক পরিবহন আইন–২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৭টি মামলায় ৫,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব কফিল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম।

এ সময় সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সাতকানিয়া প্রশাসন ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ