রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কৃষ্ণনগর ইউনিয়নে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক

Reporter Name

মোঃ আরিফ শেখ  | ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত এই অভিযানে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকার মালেক মোল্লার মোড়ে অভিযানটি পরিচালিত হয়। ফরিদপুর আর্মি ক্যাম্পের অধীন ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে মোঃ রজব খাঁন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আটককৃত রজব খাঁন বাবু খাঁনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।
অভিযান শেষে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও জোরদারভাবে চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী আপসহীন অবস্থানে রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ