বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং সরকারের মূল ভিত্তি

Reporter Name

রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার:

ঢাকা -২ আসনের এমপি আমান উল্লাহ আমান কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং সরকারের মূল ভিত্তি।কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
বুধবার দুপুরে সাভার উপজেলার ভাকুত্তা ইউনিয়ন -এ আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা-২ আসনের অন্তর্গত ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় ৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে চলতি মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়াতে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ