বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি

 

আন্তর্জাতিক প্রেস ক্লাবের উদ্যোগে খুলনা বিভাগের নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারেফ হাওলাদার এবং সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারকে সংবর্ধনা জানাতে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুষ্টিয়া জেলা শাখা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দীন হিলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মোল্লা, মোঃ আখতারুজ্জামান কাজল মাজমাদার, শেখ শাহীন—প্রধান প্রকাশক ও সম্পাদক, দৈনিক ঢাকার সময় এবং চেয়ারম্যান, চ্যানেল এস৭। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারেফ হাওলাদার ও মেজবাউর রহমান পিন্টু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কুষ্টিয়া শাখার মোহাম্মদ সোহেল খন্দকার।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্যবদ্ধ ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবনিযুক্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ