বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা।

Reporter Name

 

মো লুৎফুর রহমান রাকিব
স্টাফ রিপোর্টার

কুমিল্লা টাউন হল মাঠে যদি বিএনপি মনোনীত কুমিল্লা-৬ আসনের প্রার্থী ও আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা মনিরুল হক চৌধুরীর সেজো মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌসী বক্তব্য রাখেন—তাহলে কুমিল্লা জুড়ে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হবে বলে মনে করছেন তরুণ ভোটাররা।

মনিরুল হক চৌধুরীর চার কন্যাই দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত। শিক্ষায়, কর্মে ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁরা কুমিল্লার নাম উজ্জ্বল করেছেন। জনপ্রিয় রাজনীতিবিদ ও আদর্শ পিতা হিসেবে পরিচিত মনিরুল হক চৌধুরী তাঁর সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা রাখা চৌধুরী সায়মা ফেরদৌসী সারা দেশে আলোচনায় আসেন। তাঁর জনপ্রিয়তা এখন দেশের তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লার জেন-জি ভোটারদের দাবি, সায়মা ফেরদৌসী যদি একবার মাঠে নেমে বাবার পক্ষে ভোট প্রার্থনা করেন, তাহলে তরুণদের অন্তত ৮০ শতাংশ মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ শুরু করবে।

তরুণদের ভাষ্য—
“সায়মা ম্যাডাম যখন বলবেন, ‘আমার বাবা মনিরুল হক চৌধুরী আপনাদের জন্য কাজ করেছেন, অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আবার ভোট দিন’—তখন কুমিল্লা জুড়ে এক অভূতপূর্ব গণজাগরণ তৈরি হবে।”

তারা আরও বলেন, কুমিল্লার জনগণ সায়মা ফেরদৌসীর একটি বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছে। তাঁর মুখে বাবার পক্ষে সমর্থনের আহ্বান যেন নতুন উদ্দীপনা যোগ করবে ভোটারদের মাঝে।

স্থানীয়দের প্রত্যাশা, এমন একটি গণজোয়ার সৃষ্টি হলে কুমিল্লা-০৬ আসনে মনিরুল হক চৌধুরীর বিপুল ভোটে বিজয় নিশ্চিত হয়ে যাবে।

তরুণ প্রজন্মের দাবি—
মনিরুল হক চৌধুরী যেন একটি বৃহৎ জনসমাবেশে চৌধুরী সায়মা ফেরদৌসীকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।

কুমিল্লা এখন অপেক্ষায়—সায়মা ফেরদৌসীর সেই ঐতিহাসিক ভাষণের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ