রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

Reporter Name

কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।

ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় আন্তত ১০/১২ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ