রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঈমান-আকিদা রক্ষা কমিটি কর্তৃক গোয়ালন্দের শহীদুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান

Reporter Name

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দের আলোচিত নুরাল পাগলের ঘটনায় চাঁদাবাজী ও মামলার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে শহীদুল ইসলাম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ঈমান-আকিদা রক্ষা কমিটি।

আজ সোমবার ১৭নভেম্বর গোয়ালন্দ ইমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামাণিকের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত স্মারক লিপিতে উল্লেখ্য করেছেন, বিনীত নিবেদন এই যে, আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, আপনি নিশ্চয়ই শহীদুল ইসলামের নাম শুনেছেন। সে নূরাল পাগলের বিয়াই। সে চিটার শহীদ নামে পরিচিত। নুরাল পাগলের ঘটনায় সে ব্যাপক ভাবে চাঁদাবাজী করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মামলার ভয় দেখিয়ে সে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এবং টাকা দাবী করছে। গোয়ালন্দের সাধারণ মানুষ অতিষ্ঠ ও বিক্ষুদ্ধ। যে কোন সময় দুঃখজনক ঘটনা ঘটে যেতে পারে। অতএব, যাতে কোন দুঃখজনক ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ