বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ইসলামপুর ইউপি’র ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইসলাম বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন।

সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আয়না মিয়া, বিএনপি নেতা সাবেক মেম্বার আবদুল মোছব্বির, আরজদ আলী, খলিল মিয়া, সাইফুল্লাহ, সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান বুলু মেম্বার, ফারুক মিয়া, সোনাফর আলী, তোফাজ্জল হোসেন, মোকদ্দুস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাদা পাণ্ডব ইসলাম বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহির মোহাম্মদ।
এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ