বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে ৫০৮ (পাঁচশত আট) লিটার চোলাই মদসহ সুখেন চাকমা (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুখেন চাকমার পিতা কালাঠেঙা এবং মাতা নতুন শোভা চাকমা। তার স্থায়ী ঠিকানা রাঙ্গামাটির বাঘাইছড়ি থানাধীন নবপেরাছড়া গ্রামে। বর্তমানে সে আশুলিয়ার বুড়ি বাজার বাগানবাড়ি এলাকায় আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ