শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আমরা সকলে মিলে সকল ধর্মের অনুষ্ঠানে এক সাথে পালন করব- শামা ওবায়েদ

Reporter Name

 

মোঃ মামুন মিয়া,সালথা,ফরিদপুর:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি কোন সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সকলে মিলে সকল ধর্মের অনুষ্ঠান আমরা এক সাথে পালন করব। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে আমি আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি সালথা উপজেলায় ৪৭টি পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘন্টা যেন আপনাদের সহযোগিতা নিশ্চিত করতে পারে। যেকোনো সময় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে সেইজন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। কেউ আপনাদের কাছে যে পরিচয়েই হোক চাঁদাবাজী করতে আসে তাহলে তাকে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করবেন। এই দুর্গাপূজা আমাদের সকলের উৎসব এই সুযোগ নিয়ে যদি আপনাদের কাছে আসে কোন অনৈতিক কাজ করে চাঁদাবাজি করে তাহলে আপনারা আনসার, গ্রাম পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরেও যদি মনে করেন আমাকে জানানোর সাথে সাথে আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমি ব্যবস্থা নিবো।

তিনি আরও বলেন, কোন অনৈতিক কাজ আপনারা প্রশ্রয় দিবেন না এখানে সে যে দলেরই হোক যদি বিএনপির হয় আমার লোক হয় সালথা উপজেলার মাটিতে হতে দিবো না। আমার বাবা সব সময় সত্যের পথে থেকেছেন ন্যায়ের পথে থেকেছেন এবং উনি মানুষের ভালো করার চেষ্টা করেছেন। উনার সন্তান হিসেবে আমার কর্তব্য আপনাদের পাশে থাকার আমি সব সময় আপনাদের পাশে থেকে যাবো। দুর্গাপূজা না সারা বছর যে কোন সমস্যায় আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব সেটা আমি করব। আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান, মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ