মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন

অনলাইন ড্রেস

আমদানি নীতি আদেশের খসড়া পরিমার্জনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

 

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

 

অন্যান্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী।

 

 

 

কমিটির প্রধান দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন করে সরকারের কাছে সুপারিশ প্রদান করা।

 

 

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে।

 

 

 

 

 

ছাড়া কমিটির সকল প্রশাসনিক ও সাচিবিক সহায়তা প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয়।

 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

 

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের আমদানি ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আমদানি নীতি আরও যুগোপযোগী ও কার্যকর করার পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ