বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আঞ্চলিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার

অনলাইন ডেক্স

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া আঞ্চলিক সহযোগিতা জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) বৈঠকে দেশ দু’টি এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। উভয়পক্ষ বহুমুখী খাতে সম্পৃক্ততা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাকার্তায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। আর ইন্দোনেশিয়ার পক্ষের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগর ও আফ্রিকাবিষয়ক মহাপরিচালক ড. সান্তো দার্মোসুমার্তো।

 

২০২১ সালে অনুষ্ঠিত প্রথম দফার পরামর্শ বৈঠকের ধারাবাহিকতায় এ বৈঠক একটি কাঠামোবদ্ধ সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা ও আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময়ের জন্য একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল অর্থনীতি, নিরাপত্তা, সংযোগ, পর্যটন, মৎস্য, সংস্কৃতি এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময়সহ বিস্তৃত বিষয়ে আলোচনা করেছে।

 

বাংলাদেশ ইন্দোনেশিয়াকে ওষুধ, হসপিটালিটি, পর্যটন, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, চামড়া ও জুতা শিল্পসহ উচ্চ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। দু’দেশ বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা জোরদার এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ ও ট্রেড নেগোশিয়েটিং কমিটির বৈঠক দ্রুত আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। তারা বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির গুরুত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রক্রিয়াধীন আইনি চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করে।

সংযোগ বিষয়ে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি বিবেচনা করতে এবং দু’দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধিতে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা অন্বেষণের অনুরোধ জানায়।

উভয়পক্ষ কৃষি ও মৎস্য খাতে সহযোগিতার উল্লেখযোগ্য সুযোগ চিহ্নিত করেছে, পাশাপাশি স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় বিস্তৃত সহযোগিতার বিষয়েও আলোচনা করে।
বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন কামনা করে, যাতে তাদের অধিকার ও টেকসই জীবিকা নিশ্চিত হয়। ঢাকা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় জাকার্তার সমর্থনও কামনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ