স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বিশ্ব সুন্নী আন্দোলন দরবার হল গুলশান ঢাকায় হযরত খাজাবাবা (রাহ:) ও জামিয়ে আওলিয়া সম্মেলন ও নির্বাচনী প্রতিনিধি সমাবেশ ২৭শে ডিসেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্নী আন্দোলন (World sunni movement) এর প্রতিষ্ঠাতা এবং সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে সম্পন্ন হয়।
সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে। আওলিয়া কেরাম সত্যের ধারক সত্যের দিকদর্শন। যেখানে সত্য নেই সেখানে আওলিয়া কেরাম নেই।
তিনি আরও বলেন, মাজার বিদ্বেষীদের ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করে আল্লামা ইমাম হায়াত বলেন, মাজার ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমান পূর্ণতা পায় না।