বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

অভিযোগের পরই ইউএনওর ব্যবস্থা, বামনগাতিতে অবৈধ ড্রেজার ভেঙে দিল প্রশাসন

Reporter Name

বোয়ালমারী,(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বামনগাতি ব্রিজের পশ্চিম পাশে পাশের খাল থেকে বালু তুলে ড্রেজার দিয়ে জমি ভরাটের অভিযোগের পর উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারটি ভেঙে দেওয়া হয়েছে।

জানা যায়, জামাল ও তিলাব নামের দুই ব্যক্তি কিছুদিন ধরে পাশের খাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে এনে একটি জমি ভরাট করছিলেন। এতে প্রচণ্ড শব্দে এলাকাবাসীর ঘুমের ব্যাঘাত ঘটছিল এবং শব্দদূষণে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ।

অভিযোগের ভিত্তিতে ২০ অক্টোবর, সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে পরিচালিত ড্রেজারটি ভেঙে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যে জমিটি ভরাট করা হচ্ছিল, সেটির মালিক উপজেলা বিএনপির নেতা মো. জাহাঙ্গীর আলম মুকুল। তার জমি ভরাটের জন্য পাশের খাল থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে ইউএনও বলেন,“অবৈধভাবে খাল থেকে বালু তুলে জমি ভরাট করা আইনত অপরাধ। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন,

“প্রতিদিন ড্রেজারের শব্দে ঘুমানো যেত না। ইউএনও স্যার ব্যবস্থা নেওয়ায় এখন শান্তিতে থাকতে পারছি।”

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমতি ছাড়া খাল, নদী বা সরকারি জলাশয় থেকে বালু উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ