মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

অপ্রতিরোধ্য জননন্দিত নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন: জাতীয়তাবাদী আদর্শের এক উজ্জ্বল বাতিঘর

Reporter Name

মোঃ আতিকুর রহমান:

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার রাজনীতিতে যিনি আজ এক অপ্রতিরোধ্য শক্তি, তিনি হলেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই সংগ্রামী নেতা শুধু রাজনীতির ময়দানেই নয়, সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর মানবিক আচরণ, অটল নিষ্ঠা এবং নিরলস জনসেবার মাধ্যমে।

অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন একজন প্রকৃত ‘জননেতা’—যিনি সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়েছেন ছায়ার মতো। মেহেন্দিগঞ্জ ও হিজলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা জানার চেষ্টা করেছেন নিজ চোখে। ঈদে কুরবানির গোশত বিতরণ হোক বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো—প্রতিটি ক্ষেত্রেই তাঁর মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বত্র।

জাতীয়তাবাদী দর্শনের প্রতি তাঁর অবিচল আস্থা এবং দলের প্রতি আনুগত্য তাঁকে একজন প্রকৃত সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তরুণ প্রজন্মকে দলের আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি নিয়মিত মতবিনিময় ও রাজনৈতিক শিক্ষাচর্চার আয়োজন করে থাকেন।

একজন দক্ষ আইনজীবী হিসেবে যেমন তিনি আদালতে ন্যায়ের পক্ষে লড়েন, তেমনি রাজনৈতিক ময়দানে লড়েন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দলের কর্মীদের মাঝে তিনি একজন সাহসী প্রেরণার উৎস, যাঁর চিন্তাশক্তি এবং সাংগঠনিক দক্ষতা আজ বরিশাল-৪ আসনের জন্য গর্বের বিষয়।

এম হেলাল উদ্দিন আজ শুধু একটি নাম নয়—তিনি হয়ে উঠেছেন বিশ্বাস, আস্থা ও পরিবর্তনের প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ