শ্রীবরদী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।