সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাউন্সিলর মনোনীত হলেন মীর শাকরুল আলম সীমান্ত

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও ক্রীড়ানুরাগী, বগুড়া-২ আসনের কৃতি সন্তান মীর শাকরুল আলম সীমান্ত। তাঁর এ নির্বাচনে বগুড়ার ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মীর শাকরুল আলম সীমান্ত একাধিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি সরকারি কর্পোরেশনের পরিচালক হিসেবেও তিনি দায়িত্বে রয়েছেন। এছাড়া বগুড়া চেম্বার অব কমার্স, আর্মি গলফ ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।

ক্রীড়া উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনিক কার্যক্রমে তাঁর অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সময়ে ক্রিকেটের উন্নয়নে দক্ষ ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জায়গায় মীর শাকরুল আলম সীমান্তের সাংগঠনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয় ক্রীড়ামোদীরা আশা করছেন, তাঁর সম্পৃক্ততায় তৃণমূল ক্রিকেটের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ