মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে মহামান্য হাইকোর্টের রায়ে পূনরায় চেয়ারম্যানের পদ ফিরে পেলেন দেলোয়ার

মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) বিভাগীয় ব্যুরো প্রধান:

রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নং ধূরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা মহামান্যা উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর-৪৫৯২/২৬ উত্থাপন করা হলে,হাইকোর্ট বিভাগ গত ২৭-৪-২০২৬ ইং তারিখের ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দায়িত্বভার ছয় মাসের জন্য স্থগিতাদেশ বাতিল করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। জাহাঙ্গীর আলম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য দলীয়ভাবে বিএনপি কর্মী। সেই সাথে নির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,কে পুনরায় স্বীয় দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। দলীয়ভাবে ধূরইল ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ রায়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে পূনরায় তার নির্বাচিত চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। হাইকোর্টের প্রত্যাহারের লিখিত আদেশ বা প্রজ্ঞাপন আদেশের কপি পাওয়ার পর দ্রুততম সময়ে ধুরইল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, মোঃ দেলোয়ার হোসেন, গত ১৪-০৫-২০২৬ তারিখে,বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের
দায়িত্ব হস্তান্তরের সময় ইউনিয়ন পরিষদের সচিব এবং উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক। কারন প্যানেল চেয়ারম্যানকে তাঁর দখলে থাকা পরিষদের সমস্ত নগদ অর্থ, পরিসম্পদ, দলিল-দস্তাবেজ, রেজিস্টার এবং সরকারি সিলমোহর নতুন (বা পুনর্বহালকৃত) চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে হবে সেই জন্য লিখিত আবেদন জানিয়েছেন। জানা যায়, গত,৫ ই আগষ্টের পরবর্তী সময়ে তিনি রুটিন মোতাবেক তার ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। হঠাৎ করে জেলা প্রশাসক একটি চিঠির মাধ্যমে ধূরইল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেন। ৫ ই আগস্টের পরবর্তী সময় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,কে ডেভিল হ্যান্ট মামলায় গ্রেফতার করা হয়।এরপর তিনি আইনের সহযোগিতা সৎ ও স্বচ্ছ থাকার কারণে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।
চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,জেলা প্রশাসক রাজশাহীর এর আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে মহামান্য হাইকোর্ট শুনানী ধার্য করেন।
উভয় পক্ষের শুনানী শেষে মহমান্য আদালত সন্তুুষ্টি হয়ে তার পক্ষে রায় প্রদান করেন।তিনি পুনরায় দায়িত্ব পালনের বৈধতা ফিরে পান।
মামলার রায়ে পূনরায় চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন জুড়ে আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ফিরে আসায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। অনেকেই আশা প্রকাশ করেন, স্থগিত থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। এ বিষয়ে মোঃ দেলোয়ার হোসেন, রায় পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সত্যের জয় হয়েছে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ রায়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হলো এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ