রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, জানাজা শেষে গজারিয়ায় দাফন

নিজস্ব প্রতিবেদক:
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রবিবার (১৭ মে) বিকেলে দেশে ফিরছে। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) রাতে তিনি মারা যান।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনার মরদেহ বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কায়সার হামিদ।
বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১০টায় তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে চতুর্থ জানাজা শেষে তার মায়ের দেওয়া মসজিদের জমির পাশেই তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে কারিনার। পররবর্তীতে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়ার পর তার ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ রক্তচাপ মারাত্মকভাবে কমে গেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করা কারিনা কায়সারের বয়স হয়েছিল ৩৩ বছর। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেলেও তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার হাসিখুশি ব্যক্তিত্ব, প্রাণবন্ত উপস্থাপনা এবং সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি তিনি দুই ভাই রেখে গেছেন। বরেণ্য দাবাড়ু রানী হামিদ তার দাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ