সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন

অনলাইন ড্রেস

দেশের চিকিৎসা শিক্ষার পরিধি বাড়াতে ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

 

 

 

 

এর ফলে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিক্যাল কলেজ কার্যক্রম পরিচালনা করছে।

 

 

 

 

 

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে বিইউপির তত্ত্বাবধানে ৫টি এবং ঢাকায় একটি সশস্ত্র বাহিনী মেডিক্যাল কলেজ (এএফএমসি) রয়েছে। সম্প্রতি নৌবাহিনীর উদ্যোগেও চট্টগ্রামে ৫০ আসনের একটি মেডিক্যাল কলেজ চালু করা হয়েছে।

 

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত নভেম্বর মাসে আসনসংখ্যা পুনর্বিন্যাসের পর বর্তমানে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিক্যালে ৬ হাজার ১টি আসন রয়েছে। এর বাইরে সেনাবাহিনী ও নৌবাহিনীর অধীনে পরিচালিত কলেজগুলোর আসনসহ বর্তমানে দেশে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনার জন্য সর্বমোট আসনসংখ্যা ১১ হাজার ৫২৬টি।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে নতুন এই সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের বড় একটি অংশের শিক্ষার্থীদের উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় বাসিন্দারা উন্নত স্বাস্থ্যসেবা

র আওতায় আসবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ