রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোদায় মাদক কেনাবেচায় জড়িত তিনজনকে সামারি ট্রায়ালে সাজা

Reporter Name

মোঃ শাহজাহান কবির প্রধান,(পঞ্চগড়) জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত এক বিক্রেতা ও দুই ক্রেতাকে হাতেনাতে আটকের পর সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) সাজা প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাহানপাড়া মৌজায় এই অভিযান চালানো হয়। থানা সূত্রে জানা গেছে, এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা মোছাঃ খোদেজা বেগমের (৪৮) বাড়িতে অভিযান চালায়। এ সময় বিক্রেতার কাছ থেকে ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক কেনার সময় দুই ক্রেতা—মোহাম্মদ রিয়াদ হোসেন (২১) ও মোঃ রশিদুল ইসলাম (২৪)—কে প্রত্যেকের কাছে এক পুড়িয়া (৫ গ্রাম) করে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ বিজ্ঞ আমলী আদালত ৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন মুন্নার আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে তাৎক্ষণিক ভাবে প্রত্যেক আসামিকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। অর্থ অনাদায়ে তাদের আরো সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে আসামিদের জেলা জেলে প্রেরণ করা হয়। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল জানান, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিলে আসামিরা পরবর্তীতে আপিল করে দ্রুত জামিনে বের হয়ে যান। তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা যাতে দ্রুত জামিনে মুক্ত হয়ে বেরিয়ে না আসতে পারে এবং মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের সাজা নিশ্চিত করতে এখন থেকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করা হবে।”
ওসি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। উল্লেখ্য, বোদা থানায় এ ধরনের মামলায় সামারি ট্রায়ালে সাজা প্রদান এটিই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ