রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাঁশখালীতে পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান, ড্যাম্পার ট্রাক জব্দ

আরিফ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি 

বাঁশখালীতে পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান, ড্যাম্পার ট্রাক জব্দ

 

আরিফ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাত আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। এসময় বাংলাদেশ পুলিশ এর বাঁশখালী থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, জঙ্গল পাইরাং এলাকার পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে দেলা মার্কেটের পূর্ব পাশে বড় পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করে। তবে অভিযান টের পেয়ে ট্রাকচালক গাড়িটি লক করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে টেকনিশিয়ানের সহায়তায় গাড়ির লক খুলে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানা অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ