মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়া শিবগঞ্জে এসএসসি কেন্দ্রে ১ পরীক্ষার্থীর জন্য দায়িত্বে ৮ জন।

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে এসএসসি কেন্দ্রে ১ পরীক্ষার্থীর জন্য দায়িত্বে ৮ জন।

 

মোঃ জান্নাতুল নাঈম

বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মাত্র ১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ওই একজন পরীক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে শিক্ষক, পুলিশ ও কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৮ জন দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ দৃশ্য দেখা যায়।

কেন্দ্র সূত্রে জানা যায়, এদিন গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষায় মাত্র ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থী একজন হলেও পরীক্ষা পরিচালনায় সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় জনবল দায়িত্ব পালন করেন।

গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম জানান, পরীক্ষার সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়া ১ জন ট্যাগ অফিসার, ১ জন কেন্দ্র সচিব, ১ জন কক্ষ পরিদর্শক, ১ জন সহকারী শিক্ষক, ১ জন পুলিশ সদস্য এবং ২ জন অফিস সহায়ক দায়িত্ব পালন করেন।

তিনি আরও জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ