মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর টিম চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) জেলা প্রতিনিধি:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্য উৎসব ২০২৫ রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর উপজেলা বালকদল চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব   চ্যাম্পিয়ন বিজয়ী টিমকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ জুলাই ) দুপুর ২টায়,উপজেলা পরিষদের হল রুম এ আয়োজন করা হয়।  সংবর্ধনায় খেলোয়াড়দের সম্মাননা হিসেবে দেওয়া হয় রজনীগন্ধা ফুলের স্টিক এবং সনদ ও ট্র্যাকসুট। এ সময় অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা। আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কমিশনার (ভূমি )এসিল্যান্ড জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান,

মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ,রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জি,এম ,আবদুল আওয়াল,ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন,জামায়েতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, মৌগাছি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ইউনুচ আলীসহ খেলোয়ারগণ ও রাজনীতি ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জাতীয় পর্যায়ে উপজেলার সন্তানদের ভূমিকা আছে। এখান থেকে জাতীয় দলের খেলোয়ার তৈরি হবে। আমরা এ আশাকরি। খেলার  পাশাপাশি পড়ার প্রতিও মনযোগী হতে হবে। খেলাধুলাকে জীবিকা হিসাবে নিতে হলে, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিজেকে তৈরি করতে হবে। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেন ক্রীড়া উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ