সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক।।

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধোলাই মার্কেট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার দায়ে এক বরফকল মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পরিচালিত অভিযানে ফাহিম মিনি আইস প্ল্যান্ট এর মালিক হারুন অর রশিদ (৪৯)-কে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন কলাপাড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসিন সাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

 

অভিযানকালে প্রশাসন জানায়, বর্তমানে ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় মাছ ধরা, সংরক্ষণ ও বরফ সরবরাহ সংক্রান্ত কার্যক্রমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও বরফকল চালিয়ে মাছ সংরক্ষণ ও বিপণনে সহায়তা করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৭৭ দশমিক ৩৩০ কেজি করে চাল বিতরণ করছে, যাতে তারা বিকল্প সহায়তা পেতে পারেন।

 

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ