মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মুক্তাগাছায় নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার, ঘটনায় আটক ১

মোঃ সোহানুর রহমান, জেলা প্রতিনিধি ময়মনসিংহ।

মুক্তাগাছায় নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার, ঘটনায় আটক ১

মোঃ সোহানুর রহমান, জেলা প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার একদিন পর দ্বিতীয় শ্রেণির ছাত্র রাফি (৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৮ মে সকালে মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে।

শুক্রবার (৯ মে) স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মাদ্রাসা সংলগ্ন একটি টয়লেটের বর্জ্য ব্যবস্থাপনা ট্যাংক থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ