মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হবে : বিমানমন্ত্রী

অনলাইন ড্রেস

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পাশাপাশি এ অঞ্চলে একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন তিনি। যেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেসামরিক বৈমানিক তৈরি হবে। বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনকালে এসব জানিয়েছেন মন্ত্রী।

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

 

 

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

 

 

 

এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরো সুদৃঢ় হবে।

 

 

 

 

 

 

সরকারের সহায়তায় অদূর ভবিষ্যতে বগুড়ায় নতুন বিমান ঘাঁটি প্রতিষ্ঠার ব্যাপারে আশা ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান। যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজন করা হবে। যা দেশের আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা আরো সুদৃঢ় করবে।’

 

 

 

এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনায় বিমান বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান কর।

 

 

 

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, বেবিচকের (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) সচিব, চেয়ারম্যান, বগুড়া জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপ

দস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ