মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি:

চাঁনপুরে স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

 

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি:

সামাজিক ও মানবিক সংগঠন স্পার্ক ইউথ ফর চেঞ্জ-এর উদ্যোগে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “স্পার্ক হেল্থ ক্যাম্পেইন” শীর্ষক একটি বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ জনগণের জন্য বিনামূল্যে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

 

এর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয় (সার্টিফিকেটসহ), ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ। ক্যাম্পে এলাকার শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ২৩৪ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো: মাজহারুজ্জামান খাঁন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক এবং ডা. এমরান নাযির মারুফ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক।

 

বর্তমানে কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত স্পার্ক ইউথ ফর চেঞ্জ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করে বলেন, গ্রামীণ সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয়।

 

বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান না, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।

আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটি ভবিষ্যতে নোয়ারাই ইউনিয়নের অন্যান্য এলাকাতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

 

তারা আরও জানান, এটি তাদের প্রথম বৃহৎ পরিসরের জনসেবামূলক কার্যক্রম। স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও সহযোগিতা তাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, মেডিকেল টিম এবং সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ