শাপলা গণহত্যায় শহীদ সাইদুল বারি কবর জিয়ারত ও শহীদি পরিবারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির: ফরিদপুর জেলা শাখা।
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
২০১৩ সালের ৫মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনীর গণহত্যায় শহীদ সাইদুল বারীর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফরিদপুর জেলা শাখা।
আজ সোমবার (৫ মে )২৬ সকাল ৯ টায়, ফরিদপুর জেলার সালথা থানার ইউসুফদিয়া গ্রামের শহিদ সাইদুল ইসলাম ওরফে সাইদুল বারি (শাপলা চত্বর গণহত্যার শহিদ) পারিবারিক কবরস্থানে শহীদের কবর জিয়ারত করেন, তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ ওবায়দুল্লাহ সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখা এবং সালথা থানার ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা থানার সেক্রেটারি তরিকুল ইসলাম।
শহিদ সাইদুল ইসলাম ওরফে সাইদুল বারি (১৯) ফরিদপুর জেলার, সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাতব্বর এর ছেলে, শহিদ সাইদুল ইসলাম ওরফে সাইদুল বারি, ঢাকা মোহাম্মদপুর বাইতুল ফজল ইসলামীয়া মাদ্রাসা ছাত্র ছিলেন ।
শহীদদের ত্যাগ স্মরণ এ সময় ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বলেন ফ্যাসিস্ট এর প্রতিবাদে জুলুম নির্যাতন মুক্ত সমাজ গড়ার আন্দোলনের শহীদ আমাদের ভাই সাইদুল বারি ভাই তার দেখানো পথেই আমরা আছি তিনি আরো বলেন শহীদের মা আমাদেরও মা এবং সাইদুল ইসলাম সহ শাপলা চত্বরে শহীদ সকল শহীদের জন্য দোয়া করেন।